শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কাল ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ
/ ২৩৩ Time View
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন

কাল ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ

আন্তর্জাতিক ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছাবে বাংলাদেশের ইলিশ। কাল পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত (এ পাড়ে বাংলাদেশের বেনাপোল) দিয়ে কলকাতা, হাওড়াসহ চারটি বাজারে পৌঁছাবে ইলিশের প্রথম চালান। আগামী শুক্রবার থেকে এ মাছ পাওয়া যাবে খুচরা বাজারে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আজ ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১২ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবেন বাংলাদেশের রপ্তানিকারকরা। অন্যদিকে, পশ্চিমবঙ্গ ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ তাদেরকে ইলিশ আমদানির তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সমস্ত প্রস্তুতি শেষ করে কাল সকালে বাংলাদেশ থেকে ইলিশভর্তি ট্রাক রওনা দেবে পেট্রাপোল সীমান্তের দিকে। সন্ধ্যাতেই ইলিশ কলকাতায় পৌঁছে যাওয়ার কথা।

প্রাথমিকভাবে হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ ও শিলিগুড়ির বাজারে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবারের মধ্যে রাজ্যের প্রায় সব মাছের পাইকারি বাজারে বিক্রি হবে ‘প্রতীক্ষিত’ ইলিশ।

বাংলাদেশের রপ্তানিকারক সংস্থার পক্ষ থেকে ইব্রাহিম আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘ইলিশের প্রথম চালান বৃহস্পতিবার সকালে এখান থেকে ছেড়ে যাবে। বৃহস্পতিবার বিকেল অথবা সন্ধ্যায় পেট্রাপোল সীমান্তে পৌঁছাবে।’

এদিকে, প্রতি কেজি ইলিশের দাম কত হতে পারে, পশ্চিমবঙ্গজুড়ে এখন চলছে সেই আলোচনা। আমদানিকারক সংস্থা সূত্রে জানা গেছে, গত বছর বাংলাদেশের রপ্তানিকারকদের কাছ থেকে যে মূল্যে ইলিশ পেয়েছিলেন, এ বছর তার থেকে অনেকটাই বেশি দাম দিতে হচ্ছে। খুচরা বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদাও যথেষ্ট। তাই সাধারণ মধ্যবিত্তের কতটা নাগালের মধ্যে ইলিশের দাম থাকবে, সে প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে ভারত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ভারতে ইলিশ রপ্তানি রীতিতে পরিণত হয়েছিল। তবে সে সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে ইলিশ দিতে অপারগতা প্রকাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, এ বছর ভারতে ইলিশ রপ্তানি করা হবে না।

এরপর অনেক আলোচনা-সমালোচনার মাঝে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে আজ ইলিশ রপ্তানির অনুমতি বন্ধ চেয়ে করেছেন এক আইনজীবী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category