শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের
/ ২৩৭ Time View
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:২১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরান হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্রের ইঙ্গিত আসার পরই এমন দাবি উঠল।

আজ মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে বিবিসি জানিয়েছে। বিবিসি লাইভে বলা হয়েছে, কিছুক্ষণ আগেই ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে।

এর কিছুক্ষণ আগেই অবশ্য যুক্তরাষ্ট্র বলেছিল, ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন বলে সিএনএনের লাইভে বলা হয়।

ওই কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে ইঙ্গিত রয়েছে যে, ইরান দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

বিবৃতিতে ওই কর্মকর্তা আরও বলেন, আমরা এই হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান থেকে সরাসরি সামরিক হামলা ইরানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।

আইডিএফ তখন জানায়, হামলা হলে তার জবাব দিতে প্রস্তুত আছে ইসরায়েল।

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত প্রাণ গেছে ৪১ হাজারেরও বেশি মানুষের। ইসরায়েল–হামাস যুদ্ধে হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইরান। আর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংঘাতেও হিজবুল্লাহার প্রতি সমর্থন আছে ইরানের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category