শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাংলাদেশে আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
/ ২৩৪ Time View
বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ২:৩৬ অপরাহ্ন

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফরে আসছে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধিদল। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।

উচ্চ পর্যায়ের ওই মার্কিন প্রতিনিধিদলের সফর সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন হেলেন লাফেভ। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা।

অধ্যাপক ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক বৈঠকের সময় আলোচিত মূল বিষয়গুলোর অগ্রগতির ওপর বৈঠকে আলোকপাত করা হয়।

এ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর বিষয়ে কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, ছয়টি প্রধান সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা দেশের অংশীজনদের সঙ্গে পরামর্শ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category