শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ফের নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা
/ ২২৫ Time View
রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৮:১০ পূর্বাহ্ন

ফের নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ফের দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ইসরাইলের উত্তরাঞ্চলে সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে বাগানে দুটি আগুনের গোলা এসে পড়ে। ঘটনাটিকে তারা ‘গুরুতর’ বলে বর্ণনা করে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এছাড়া এ সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িটিতে ছিলেন না।

এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের নিরাপত্তাবাহিনী। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

রবিবার ভোরে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘ঘটনাটি সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। এ ব্যাপারে নিরাপত্তা ও বিচার বিভাগকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘আমি নিরাপত্তা সংস্থা সিন বেটের প্রধানের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে বলেছি।’

এর আগে গত ১৯ অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলার সময়েও নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category