শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সোমালিয়ায় সৈকতে হামলায় নিহত ৩২
/ ২৩৫ Time View
শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন

সোমালিয়ায় সৈকতে হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক:

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সমুদ্র সৈকতের একটি এলাকায় আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন বলে শনিবার (৩ আগস্ট) দেশটির পুলিশ জানিয়েছে।

সশস্ত্র গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব শুক্রবার (২ আগস্ট) সোমালিয়ার লিডো বিচে চালানো হামলার দায় স্বীকার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসিকে পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান বলেন, হামলায় প্রায় ৬৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমালিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে, নিরাপত্তাবাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। অন্তত পাঁচজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং আরেকজন নিজেকে উড়িয়ে দেয়।

 

একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরক ভেস্ট পড়ে এক হামলাকারী নিজেকে একটি হোটেলে উড়িয়ে দেয়। মোহামুদ মোয়ালিম নামে ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, হামলায় ওই হোটেলে থাকা আমার কয়েকজন বন্ধু নিহত হয়েছেন।

 

দেশটির সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, লিডো সৈকতে লোকজনের সাঁতার কাটার সময় বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, সন্ত্রাসী এই হামলা রাতে ঘটেছে; যখন সৈকতটি সবচেয়ে বেশি জনাকীর্ণ ছিল।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category