বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এন্ড রিসার্চ সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সম্মেলন ও সমাবর্তন অনুষ্ঠিত
/ ১৯২ Time View
শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১:৩০ অপরাহ্ন

কলকাতা থেকে শম্পা দাস : ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এন্ড রিসার্চ সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সম্মেলন ও সমাবর্তন অনুষ্ঠান হয় বরানগর রবীন্দ্র ভবনে | *আদি শক্তি সম্মাননা* প্রদান করা হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ও উজ্জ্বল নারীদের।

এ বারের এই সম্মান প্রাপিকা ছিলেন, অভিনেত্রী ও বরানগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আইনজীবী ও বরানগর পৌরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক,

বাচিকশিল্পী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড.পৃথা ঘোষ সেন, নৃত্যশিল্পী ও অধ্যাপিকা ড. দেবারতি সেন ও সঙ্গীতশিল্পী ও অধ্যাপিকা ড. অনুপমা ঘোষাল। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মন্ত্রী ডাঃ শশী পাঁজা এই সম্মেলন উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠান।এই আয়োজনের মূল আহ্বায়ক ও আয়োজক ছিলেন বিশিষ্ট জ্যোতিষ শ্যামল্ ভট্টাচার্য। তিনি আগামীদিনে প্রাচ্যবিদ্যা প্রচার ও চর্চায়‌ নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আকাশবাণী কলকাতার সঞ্জয় ব্যানার্জী। আগামীকাল পর্যন্ত এই সম্মেলন চলবে। উপস্থিত প্রত্যেক অংশগ্রহণকারীকে মানপত্র দেওয়া হবে। উৎসবে ভারতের বিভিন্ন প্রদেশের প্রতিনিধি ছাড়াও নেপাল, ভুটান ও মিয়ানমারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category