বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
উত্তর কলকাতার বীরেন্দ্রকৃষ্ণ মঞ্চে কিশোর কুমারের শ্রদ্ধাঞ্জলি
/ ১৫০ Time View
সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৬:৫৫ পূর্বাহ্ন

কলকাতা থেকে শম্পা দাস: ০২ রা অগাস্ট উত্তর কলকাতার বীরেন্দ্রকৃষ্ণ মঞ্চে কিশোর কুমারের শ্রদ্ধাঞ্জলির একটি দৃষ্টিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো । এইঅনুষ্ঠানটি সংগঠিত করেন সঙ্গীত শিল্পী শ্রীমতি অনুরাধা মুখার্জি এবং তার নিজস্ব ব্যান্ড ANU 156 BAND। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন শ্রী অনির্বাণ মিত্র।

এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল সংগীত শিল্পী শ্রী সৈকত মিত্র , শ্রীমতি মিতা চ্যাটার্জী , শ্রী আবির চ্যাটার্জী , শ্রী আকাশ বর্মন, শ্রী অনির্বাণ মিত্রের সংগীত পরিবেশনা। এছাড়া অন্যান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকার সুরকার কবি শ্রী সুব্রত ঘোষাল , সাংবাদিক শ্রী অভিজিৎ ভট্টাচার্য এবং সর্বোপরি নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র।

এই অনুষ্ঠানে মেঘোমিতা কালচারাল ইনস্টিটিউট এর নৃত্য পরিবেশনা এবং শ্রীমতি অনুরাধা মুখার্জির সাথে সংগীত শিল্পী সৈকত মিত্রের একটি যুগল সংগীত পরিবেশনা দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।

এছাড়া শ্রী অনির্বাণ মিত্রের একক সংগীত পরিবেশনা এবং শ্রীমতি মিতা চ্যাটার্জি ও শ্রীমতি অনুরাধা মুখার্জির সাথে যুগল সংগীত পরিবেশনা যথেষ্ট প্রশংসা অর্জন করে। সর্বোপরি এই অনুষ্ঠানটি দর্শকবৃন্দের কাছে প্রশংসনীয় হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category