শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
৫৫ রকেট ছুড়ে ইসরায়েলকে জবাব দিল হিজবুল্লাহ
/ ২২৬ Time View
শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১:১০ অপরাহ্ন

৫৫ রকেট ছুড়ে ইসরায়েলকে জবাব দিল হিজবুল্লাহ

ন্যাশনাল ডেস্ক:

ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে লড়ছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরাঞ্চলের কিবুতজে ৫৫টির মতো রকেট ছুড়েছে।

শুক্রবার রাতে (১৬ আগস্ট) দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ শনিবার এই রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি।

একই দিন শনিবার পৃথক আরেকটি ঘটনায় ইসরায়েলি একটি সামরিক স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন হামলায় দুজন আইডিএফ সেনা আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

 

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি এই সামরিক স্থাপনায় দুটি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।

এবারের রকেট হামলায় কিবুতজ আয়েলেট হাশাহারকে নিশানা করেছে হিজবুল্লাহ। এলাকাটি লেবানন সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। লেবানন সীমান্ত ঘেঁষা অধিকাংশ ইসরায়েলি বসতি সরিয়ে নিলেও এই এলাকা এখনো খালি করেনি তেল আবিব।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) রাতে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতাইয়ে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ১০ জন নিহত এবং আরও পাঁচজন আহত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, হিজবুল্লাহর একটি অস্ত্রের ডিপোকে টার্গেট করে তারা এই হামলা করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category