বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ফ্রান্সের কাছে হেরে যা বললেন আর্জেন্টাইন কোচ
/ ২৪৬ Time View
শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৬:০০ অপরাহ্ন

ফ্রান্সের কাছে হেরে যা বললেন আর্জেন্টাইন কোচ

খেলা:

চলমান অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে। এতে সেমিফাইনালের টিকিট পাওয়ার পাশাপাশি কাতার বিশ্বকাপের ফাইনাল হারের প্রতিশোধও নিয়েছে ফরাসিরা। এই হারের পর হতাশা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাশচেরানো।

শুক্রবার (২ জুলাই) দিবাগত রাতে মাতমুট আটলান্টিকে স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় ফ্রান্স। এই হার নিয়ে আর্জেন্টিনা দলের কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি।

‘ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’

এই ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেও সমতায় ফিরতে পারেনি আলবিসেলেস্তারা। তাই হতাশা প্রকাশ করে মাশচেরানো বলেন, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো।

তিনি আরও বলেন, আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং এবার আমাদের খালি হাতে ঘরে ফেরার পালা ছিল।

 

দলের তিনি সিনিয়র ফুটবলারকে ধন্যবাদ জানিয়ে এই কোচ বলেন, তিন সিনিয়র খেলোয়াড়ের প্রতি আমি কৃতজ্ঞ। সাহায্য করতে তারা আমাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। তরুণদের প্রতিও কৃতজ্ঞতা। বাস্তবতা হলো, খুব খারাপ লাগছে। কারণ, দল অনেক দূর যাবে, এই আশা ছিল আমাদের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category